ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যারিয়ার সচেতনতা নিয়ে জানলেন শিক্ষার্থীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পৃথিবীর বিখ্যাত মানুষেরা সময়ের সঠিক ব্যবহার করতেন। তরুণদেরও ভালো করতে হলে সব সময় সময়ের সঠিক ব্যবহারের পাশাপাশি ইতিবাচক মনোভাব লালন করতে হবে। নিয়মিত পড়াশোনা ও সহশিক্ষা কার্যক্রমেও অংশ নিতে হবে। সামনে এগিয়ে যেতে পরিশ্রম, অধ্যাবসায় এবং নির্দিষ্ট লক্ষ্য স্থির রাখতে হবে।

‘স্টামফোর্ড ইউনিভার্সিটি–প্রথম আলো তারুণ্যের পৃথিবী’ শীর্ষক অনুষ্ঠানের ২৪তম পর্বে আলোচকেরা এসব কথা বলেন। রোববার রাজধানীর যাত্রাবাড়ী ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন কলেজটির কয়েক শ শিক্ষার্থী।

অনুষ্ঠানে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক শিক্ষার্থীদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, ভালো মানুষ হতে হলে প্রচুর বই পড়তে হবে। নিজেকে জানার জন্য বই পড়ার বিকল্প নেই।

.

পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও অংশ নেওয়ার আহ্বান জানিয়ে আনিসুল হক বলেন, সহশিক্ষা কার্যক্রম তোমাদের সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। তবে যে কাজই করো, সেটা মন দিয়ে করতে হবে।

শিক্ষার্থীদের মাদক ও খারাপ সঙ্গ থেকে দূরে থাকার পরামর্শ দেন আনিসুল হক। তিনি শিক্ষার্থীদের নিয়ে মাদকের বিরুদ্ধে ‘না’ স্লোগান দেন।

অনুষ্ঠানে কলেজের চেয়ারম্যান মাহবুবুর রহমান মোল্লা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরাই আগামী পৃথিবী। আগামীর পৃথিবীকে বাসযোগ্য করে গড় তুলতে তোমাদের অবদান ভূমিকা হবে অপরিসীম। তবে এই কঠিন কাজটি করতে পারবে তোমরাই। এই বিশ্বাসও তোমাদের অন্তরে লালন করতে হবে।

.

শিক্ষার্থীদের স্বপ্ন দেখার উৎসাহ দিয়ে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক কমল কান্ত দাস বলেন, জীবনে বড় কিছু করার জন্য শুধু স্বপ্ন দেখলে হবে না; বরং স্বপ্ন বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। স্বপ্ন বাস্তবায়নে পরিশ্রম, অধ্যবসায় এবং লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে ব্রেইন ফরওয়ার্ড বাংলাদেশের ফরহাদ হক শিক্ষার্থীদের নিয়ে স্মৃতিশক্তি, মনোযোগ, চিন্তা করার ক্ষমতা এবং মানসিক দৃঢ়তা বাড়ানোর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমি পারব না, আমাকে দিয়ে হবে না, এমন চিন্তা ও কাজ কখনো করা যাবে না। নিজেকে উদ্যমী রাখতে হবে। মনে সাহস রেখে পরিশ্রম করতে হবে; আর প্রতিদিন নিজেকে একটু হলেও সময় দিতে হবে।’

টেন মিনিটস স্কুলের প্রোগ্রাম ডিরেক্টর ফারহান সাকিব শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে চিন্তা ও কাজে সৃজনশীলতা বাড়ানোর পরামর্শ দেন।

.

এর আগে সকালে ডেমরার সামছুল হক খান স্কুল অ্যান্ড কলেজে তিন দিনের প্রথমা বইমেলা উদ্বোধন করেন আনিসুল হক। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মন দেওয়ার পাশাপাশি বিভিন্ন গল্প ও কবিতার বই পড়ার পরামর্শ দেন। আনিসুল হক তাৎক্ষণিক প্রশ্নোত্তরের মাধ্যমে কয়েকজন শিক্ষার্থীকে বই উপহার দেন। বইমেলাটি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
ক্যারিয়ার সচেতনতা নিয়ে জানলেন শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৩:২৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬