ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ, ক্ষুব্ধ উপকারভোগীরা গাইবান্ধায় শিশু সাংবাদিকতার দিনব্যাপী ফলো-আপ কর্মশালা  দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরীর কমিটি গঠন ও শিল্পী সমাবেশ পিরোজপুরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত রায়গঞ্জে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীকে ছুরিকাঘাত গাইবান্ধায় নারীকে পথরোধ করে টাকা ছিনতাই, গ্রেফতার ২ বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দলীয় প্রভাব খাটিয়ে আবাদী জমি দখলের অভিযোগ প্রকাশ্যে বিএনপি নেতা গনি হত্যার ১৫ বছর, বিচারহীনতায় কাটছে দিন বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরীর কমিটি গঠন ও শিল্পী সমাবেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেন্দ্রীয় সাংস্কৃতিক সংগঠন ঘোষিত ‘সাংগঠনিক মাস ২০২৬’ উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ, নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে কমিটি গঠন ও শিল্পী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) সকাল ৭টায় নগরীর আল নূর অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা, থানা ও উপজেলার সাংস্কৃতিক দায়িত্বশীল এবং শিল্পীরা অংশগ্রহণ করেন।

দেশীয় সাংস্কৃতিক সংসদের নারায়ণগঞ্জ মহানগরীর সাংস্কৃতিক সম্পাদক জাকির হোসেনের সভাপতিত্বে এবং নবমনোনীত সভাপতি আবদুস সালামের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দেশীয় সাংস্কৃতিক সংসদ, নারায়ণগঞ্জ মহানগরীর প্রধান উপদেষ্টা মাওলানা মো. আবদুল জব্বার।

প্রধান আলোচক ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি জেনারেল ড. মনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেশীয় সাংস্কৃতিক সংসদের নারায়ণগঞ্জ মহানগরীর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. মনোয়ার হোসাইন এবং সংগঠনটির কেন্দ্রীয় অফিস সম্পাদক নাট্যকার ও অভিনেতা মনিরুল ইসলাম।

দারসুল কুরআনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দারস পেশ করেন মাওলানা আব্দুল ওহাব।

সমাবেশে দেশীয় সাংস্কৃতিক সংসদের নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হিসেবে আবদুস সালাম এবং সেক্রেটারি হিসেবে গীতিকার ও সরকার মনিরুল আলমের নাম ঘোষণা করা হয়। একইসঙ্গে মহানগরীর পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগরীর অন্তর্ভুক্ত ১১টি থানা সংগঠনের সাংস্কৃতিক দায়িত্বশীল ও শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরীর কমিটি গঠন ও শিল্পী সমাবেশ

আপডেট সময় : ১১:৪৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬