ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় নারীকে পথরোধ করে টাকা ছিনতাই, গ্রেফতার ২ বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দলীয় প্রভাব খাটিয়ে আবাদী জমি দখলের অভিযোগ প্রকাশ্যে বিএনপি নেতা গনি হত্যার ১৫ বছর, বিচারহীনতায় কাটছে দিন বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ২০ বসতঘর ছাই অনলাইন পোর্টালের আড়ালে ইয়াবা ব্যবসা, কথিত সাংবাদিকসহ গ্রেফতার ৫ সুনামগঞ্জে দুইদিন প্রতিদিন ৮ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার রচিত ৫টি বইয়ের মোড়ক উন্মোচন সুন্দরগঞ্জে কুকুরের জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম শুরু

বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরে বালুবাহী ট্রাকের চাপায় সূর্য্য মোল্লা (২২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক সড়কের মাদারীপুর সদর উপজেলার চোকদার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় নেওয়ার পথে রাত ৮টার দিকে মৃত্যু হয়।

নিহত সূর্য্য মোল্লা মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি এলাকার রেজাউল মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে মাদারীপুর শহরের দিকে যাচ্ছিলেন সূর্য্য। পথে মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক সড়কের চোকদার ব্রিজ এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং সূর্য্য মোল্লা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ঢাকায় নেওয়ার পথেই রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, উল্টো পথে আসা বালুবাহী ট্রাকের কারণেই দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ১২:২৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬