ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার

হাতিয়ায় ৩৭ লাখ টাকার মাছ জব্দ, আটক ৪৫ জেলে

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গভীর সমুদ্রে মাছ শিকারের অভিযোগে নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে ৪৫ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় প্রায় ৩৭ লাখ টাকার সামুদ্রিক মাছসহ চারটি ফিশিং ট্রলার জব্দ করা হয়।

মঙ্গলবার (১২ মে) বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম।

তিনি জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাতিয়া উপজেলার নলচিরা ও চেয়ারম্যান ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সন্দেহজনক চারটি ফিশিং ট্রলারে তল্লাশি চালিয়ে প্রায় ১ হাজার ৮০০ কেজি ইলিশ এবং ২ হাজার ৫০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৭ লাখ ৮৫ হাজার টাকা।

পরে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিয়ুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত আটক জেলেদের প্রত্যেককে ২০০ টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করেন।

জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম বলেন, ‘সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষা এবং সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার

হাতিয়ায় ৩৭ লাখ টাকার মাছ জব্দ, আটক ৪৫ জেলে

আপডেট সময় : ০৯:৩৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬