ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে কুকুরের জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম শুরু

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে বেওয়ারিশ ও মালিকানাধীন কুকুরের জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৩ মে) সকালে সুন্দরগঞ্জ পৌর ভবন চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন সুন্দরগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. সহিদুল হক সরকার, বাজার পরিদর্শক মো. মোখলেসুর রহমান, কনজারভেন্সি ইন্সপেক্টর মো. মাহমুদ রেজা রাজু, হিসাব সহকারী (ভারপ্রাপ্ত) মো. আবু তালেব রাঙ্গা ও সরকারি কর নির্ধারক মো. আফছার আলীসহ অন্যরা।

পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. সহিদুল হক সরকার জানান, “সরকারি কোনো বরাদ্দ বা ভ্যাকসিন পাওয়া যায়নি। পৌরসভার নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম শুরু করা হয়েছে। পুরো পৌরসভা এলাকায় ঘুরে ঘুরে বেওয়ারিশ ও মালিকানাধীন কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হবে।”

ইউএনও ঈফফাত জাহান তুলি বলেন, “আজ পৌরসভা এলাকায় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আগামীকাল থেকে উপজেলার বাকি ১৫ ইউনিয়নেও এ কার্যক্রম শুরু করা হবে, ইনশাআল্লাহ।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে কুকুরের জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম শুরু

আপডেট সময় : ০৮:৩৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬