
গাইবান্ধার সুন্দরগঞ্জে বেওয়ারিশ ও মালিকানাধীন কুকুরের জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৩ মে) সকালে সুন্দরগঞ্জ পৌর ভবন চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন সুন্দরগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. সহিদুল হক সরকার, বাজার পরিদর্শক মো. মোখলেসুর রহমান, কনজারভেন্সি ইন্সপেক্টর মো. মাহমুদ রেজা রাজু, হিসাব সহকারী (ভারপ্রাপ্ত) মো. আবু তালেব রাঙ্গা ও সরকারি কর নির্ধারক মো. আফছার আলীসহ অন্যরা।
পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. সহিদুল হক সরকার জানান, “সরকারি কোনো বরাদ্দ বা ভ্যাকসিন পাওয়া যায়নি। পৌরসভার নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম শুরু করা হয়েছে। পুরো পৌরসভা এলাকায় ঘুরে ঘুরে বেওয়ারিশ ও মালিকানাধীন কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হবে।”
ইউএনও ঈফফাত জাহান তুলি বলেন, “আজ পৌরসভা এলাকায় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আগামীকাল থেকে উপজেলার বাকি ১৫ ইউনিয়নেও এ কার্যক্রম শুরু করা হবে, ইনশাআল্লাহ।”
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.