ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা নদী ও কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর স্পার বাঁধ এলাকায় পদ্মা নদী ও আশপাশের কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় মাটিভর্তি একটি ট্রাক্টরসহ মো. সুমন আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে অভিযান পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ।

আটক সুমন আলী সদর উপজেলার জয়ন্দীপুর রামকৃষ্ণপুর এলাকার বাসিন্দা।

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটিভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন আলী স্বীকার করেন, পদ্মা নদীর তীরবর্তী জয়ন্দীপুর এলাকার কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছিল।

তার স্বীকারোক্তির ভিত্তিতে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’-এর ১৫ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ বলেন, ‘নদী ও কৃষিজমি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র ট্রাক্টর ও ভেকু দিয়ে নদীর তীর ও ফসলি জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নদীভাঙনের ঝুঁকিও বাড়ছে।

স্থানীয়দের দাবি, শুধু জরিমানা নয়, অবৈধ মাটি কাটা স্থায়ীভাবে বন্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পদ্মা নদী ও কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে আটক ১

আপডেট সময় : ০৯:৪১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬