ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত ওলেশকিতে শেষ হলো যুদ্ধবিরতি নগদের অবরুদ্ধ ৭৮৬ কোটি টাকার শেয়ার ছাড়াতে আবেদন, বিরোধিতা করবে দুদক ক্যারিয়ার সচেতনতা নিয়ে জানলেন শিক্ষার্থীরা ১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে আর্সেনাল সরকারি কাজে নতুনদের সুযোগ, বদলাচ্ছে ঠিকাদার বাছাই আওয়ামী লীগের নেতা-কর্মীসহ আটক-গ্রেপ্তার ৪৯ জন পায়রা বন্দরে বিদেশি জাহাজ আসা কমছে ভারতের মধ্যে প্রথম কলকাতায় প্রতিষ্ঠিত হবে ম্যাজিক ইনস্টিটিউট উড়োজাহাজ কেনার চুক্তির আগে সম্ভাব্যতা যাচাই হয়েছে কি না, সংসদীয় কমিটিতে প্রশ্ন ‘ট্রাইব্যুনালে শুধু পলাতক আসামিদের বিচার হয়’—জামায়াত নেতার এমন বক্তব্য অসত্য: প্রসিকিউটর

ভারতে মুসলমানদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে জলঢাকায় মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:২৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর বর্বরোচিত হামলা, অমানবিক নির্যাতন ও বসতবাড়ি ভাঙচুরের প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন’ নীলফামারী জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​মানববন্ধনে বক্তারা ভারতে মুসলমানদের ওপর চলমান সহিংসতার তীব্র নিন্দা জানান। তারা বলেন, একটি গণতান্ত্রিক দেশে নির্দিষ্ট কোনো ধর্মের অনুসারীদের ওপর এ ধরনের সুপরিকল্পিত হামলা ও নির্যাতন মেনে নেওয়া যায় না। অবিলম্বে এসব সহিংসতা বন্ধ করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

​উপস্থিত নেতৃবৃন্দ ​সংগঠনের নীলফামারী জেলা কমিটির সভাপতি আল আমিনের সভাপতিত্বে এবং ওমর ফারুক সাবুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, আসক ফাউন্ডেশনের জেলা সিনিয়র সহ-সভাপতি নুরুজ্জামান।

​মানবাধিকার কর্মী আনোয়ার হোসেন।সাংবাদিক আবেদ আলী, এনসিপি জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাইমুনা সানা। খেলাফত মজলিসের প্রতিনিধি জাফর।

​শান্তিপূর্ণ প্রতিবাদ ​সমাবেশে আসক ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের মানবিক কর্মী, সাংবাদিক এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল জিরো পয়েন্টের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। বক্তারা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে এই সংকটে কার্যকরী ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ভারতে মুসলমানদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে জলঢাকায় মানববন্ধন

আপডেট সময় : ০৮:২৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬