
ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর বর্বরোচিত হামলা, অমানবিক নির্যাতন ও বসতবাড়ি ভাঙচুরের প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন’ নীলফামারী জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা ভারতে মুসলমানদের ওপর চলমান সহিংসতার তীব্র নিন্দা জানান। তারা বলেন, একটি গণতান্ত্রিক দেশে নির্দিষ্ট কোনো ধর্মের অনুসারীদের ওপর এ ধরনের সুপরিকল্পিত হামলা ও নির্যাতন মেনে নেওয়া যায় না। অবিলম্বে এসব সহিংসতা বন্ধ করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের নীলফামারী জেলা কমিটির সভাপতি আল আমিনের সভাপতিত্বে এবং ওমর ফারুক সাবুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, আসক ফাউন্ডেশনের জেলা সিনিয়র সহ-সভাপতি নুরুজ্জামান।
মানবাধিকার কর্মী আনোয়ার হোসেন।সাংবাদিক আবেদ আলী, এনসিপি জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাইমুনা সানা। খেলাফত মজলিসের প্রতিনিধি জাফর।
শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে আসক ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের মানবিক কর্মী, সাংবাদিক এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল জিরো পয়েন্টের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। বক্তারা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে এই সংকটে কার্যকরী ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.