ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত ওলেশকিতে শেষ হলো যুদ্ধবিরতি নগদের অবরুদ্ধ ৭৮৬ কোটি টাকার শেয়ার ছাড়াতে আবেদন, বিরোধিতা করবে দুদক ক্যারিয়ার সচেতনতা নিয়ে জানলেন শিক্ষার্থীরা ১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে আর্সেনাল সরকারি কাজে নতুনদের সুযোগ, বদলাচ্ছে ঠিকাদার বাছাই আওয়ামী লীগের নেতা-কর্মীসহ আটক-গ্রেপ্তার ৪৯ জন পায়রা বন্দরে বিদেশি জাহাজ আসা কমছে ভারতের মধ্যে প্রথম কলকাতায় প্রতিষ্ঠিত হবে ম্যাজিক ইনস্টিটিউট উড়োজাহাজ কেনার চুক্তির আগে সম্ভাব্যতা যাচাই হয়েছে কি না, সংসদীয় কমিটিতে প্রশ্ন ‘ট্রাইব্যুনালে শুধু পলাতক আসামিদের বিচার হয়’—জামায়াত নেতার এমন বক্তব্য অসত্য: প্রসিকিউটর

সখীপুরে কমিউনিটি ক্লিনিকগুলোর বেহাল দশা, স্বাস্থ্যসেবায় চরম ভোগান্তি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় কমিউনিটি ক্লিনিকগুলোর বেহাল অবস্থার কারণে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন সংস্কার না হওয়া, জনবল সংকট, ওষুধের ঘাটতি এবং জরাজীর্ণ ভবনের কারণে অনেক ক্লিনিক এখন কার্যত সেবাবঞ্চিত হয়ে পড়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মোট ৩৭টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ২৪টি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে ১৫টি অতিঝুঁকিপূর্ণ এবং ৯টি সাধারণ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। লাঙ্গুলিয়া, ঘেচুয়া ও বিসিবাঈদ কমিউনিটি ক্লিনিক ইতোমধ্যে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এসব ক্লিনিক এখন বিকল্পভাবে ভাড়া করা স্থানে কার্যক্রম চালাচ্ছে।

স্থানীয়রা জানান, অনেক ক্লিনিক ভবনের দেয়ালে বড় ফাটল, ছাদের পলেস্তারা খসে পড়া, ভাঙা দরজা-জানালা এবং অকার্যকর টয়লেটের কারণে চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। বর্ষাকালে ছাদ দিয়ে পানি পড়ে কক্ষগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। অনেক জায়গায় বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির ব্যবস্থাও নেই।

লাঙ্গুলিয়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী স্বপ্না আক্তার বলেন, ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় বর্তমানে ভাড়া বাসায় সেবা দেওয়া হচ্ছে।

কালিদাস কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিতে আসা কিরণ মালা বলেন, জ্বর নিয়ে এসে ওষুধ না পেয়ে ফিরে যেতে হচ্ছে। আরেক রোগী শিরিন আক্তার বলেন, ক্লিনিকে ওষুধ না থাকায় বাইরে থেকে বেশি দামে কিনতে হচ্ছে, যা আমাদের জন্য কষ্টকর।

উপজেলা হেলথ প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল লতিফ মিয়া বলেন, ওষুধ সরবরাহের ঘাটতি ও ভবনের অবস্থা খারাপ হওয়ায় সঠিক সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহেনা পারভীন জানান, সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে এবং সংস্কার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সখীপুরে কমিউনিটি ক্লিনিকগুলোর বেহাল দশা, স্বাস্থ্যসেবায় চরম ভোগান্তি

আপডেট সময় : ০৭:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬