ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি কাজে নতুনদের সুযোগ, বদলাচ্ছে ঠিকাদার বাছাই আওয়ামী লীগের নেতা-কর্মীসহ আটক-গ্রেপ্তার ৪৯ জন পায়রা বন্দরে বিদেশি জাহাজ আসা কমছে ভারতের মধ্যে প্রথম কলকাতায় প্রতিষ্ঠিত হবে ম্যাজিক ইনস্টিটিউট উড়োজাহাজ কেনার চুক্তির আগে সম্ভাব্যতা যাচাই হয়েছে কি না, সংসদীয় কমিটিতে প্রশ্ন ‘ট্রাইব্যুনালে শুধু পলাতক আসামিদের বিচার হয়’—জামায়াত নেতার এমন বক্তব্য অসত্য: প্রসিকিউটর কক্সবাজারে নলকূপ খননে গ্যাস নির্গত হয়ে আগুন, যা জানাল পেট্রোবাংলা বেসরকারি খাতের ৫৫% কর্মী এআই ব্যবহার করেন, মেটলাইফের জরিপ প্রথমবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ জন, সবাই অকৃতকার্য ঘর হারিয়েও গল্প বলা থামেনি তাঁদের

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই : দীপেন দেওয়ান

রাঙামাটি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং নতুন প্রজন্মকে সুস্থ, সৃজনশীল ও উন্নত নাগরিক হিসেবে গড়ে তুলতে ক্রীড়া ও সংস্কৃতির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।

রোববার (১০ মে) রাঙামাটির চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ (বালক-বালিকা) ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার সুযোগ বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। এতে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতিও আরও সুদৃঢ় হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এই অঞ্চল থেকে ঋতুপর্ণা চাকমা বা রূপনা চাকমার মতো আরও বিশ্বমানের খেলোয়াড় তৈরি করতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কাজ করছে। রাঙামাটি জেলা খেলোয়াড় তৈরির উর্বর ক্ষেত্র উল্লেখ করে তিনি বলেন, এখানে অনেক গুণী খেলোয়াড় অতীতেও দেশের সুনাম বয়ে এনেছেন।

এ সময় তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে, যাতে তারা শারীরিক ও মানসিকভাবে বিকশিত হতে পারে।

অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত মন্ত্রী-পত্নী মিসেস মৈত্রী চাকমা বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগ বিশেষ করে কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পার্বত্য অঞ্চলের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে আরও বরাদ্দ বাড়ানোর আহ্বান জানান তিনি।

খেলা শেষে বালক ও বালিকা বিভাগের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পার্বত্য অঞ্চলে সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই : দীপেন দেওয়ান

আপডেট সময় : ০৭:০৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬