ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নেতা-কর্মীসহ আটক-গ্রেপ্তার ৪৯ জন পায়রা বন্দরে বিদেশি জাহাজ আসা কমছে ভারতের মধ্যে প্রথম কলকাতায় প্রতিষ্ঠিত হবে ম্যাজিক ইনস্টিটিউট উড়োজাহাজ কেনার চুক্তির আগে সম্ভাব্যতা যাচাই হয়েছে কি না, সংসদীয় কমিটিতে প্রশ্ন ‘ট্রাইব্যুনালে শুধু পলাতক আসামিদের বিচার হয়’—জামায়াত নেতার এমন বক্তব্য অসত্য: প্রসিকিউটর কক্সবাজারে নলকূপ খননে গ্যাস নির্গত হয়ে আগুন, যা জানাল পেট্রোবাংলা বেসরকারি খাতের ৫৫% কর্মী এআই ব্যবহার করেন, মেটলাইফের জরিপ প্রথমবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ জন, সবাই অকৃতকার্য ঘর হারিয়েও গল্প বলা থামেনি তাঁদের গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম

কক্সবাজারে নলকূপ খননে গ্যাস নির্গত হয়ে আগুন, যা জানাল পেট্রোবাংলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়ায় গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে ছড়িয়ে পড়া আগুন আগামী ১৫ দিনের মধ্যে স্বাভাবিকভাবে কমে আসতে পারে বলে আশা করছে কর্তৃপক্ষ। তবে নির্ধারিত সময়ে আগুনের প্রবাহ হ্রাস না পেলে বিশেষজ্ঞ দলের সহায়তায় বিকল্প উপায়ে আগুন নেভানোসহ গ্যাস নির্গমন বন্ধের উদ্যোগ নেওয়া হবে। রোববার পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ অক্টোবর উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে গভীর নলকূপ বসাতে গিয়ে এক হাজার ফুট খননের পর ভূগর্ভ থেকে হঠাৎ গ্যাস বের হতে থাকে এবং একপর্যায়ে আগুন ধরে যায়।

.

ঘটনার পরপরই বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) দুজন ভূতত্ত্ববিদকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। তাঁরা সেখানে অবস্থান করে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আগুন যাতে আশপাশে ছড়িয়ে না পড়ে, সে জন্য আপাতত গ্যাস উন্মুক্তভাবে বের হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।

.

নিরাপত্তা সতর্কতা হিসেবে ইতিমধ্যে ঘটনাস্থলের চারপাশের ১০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে পেট্রোবাংলা, বাপেক্স ও স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক যৌথ নজরদারি চালাচ্ছে।

এদিকে ওই এলাকায় প্রাকৃতিক গ্যাসের সম্ভাব্য মজুত নিরূপণে ভূতাত্ত্বিক জরিপ ও টু-ডি সিসমিক জরিপসহ প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে। বিজ্ঞপ্তিতে এ ঘটনায় স্থানীয় জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
   
কক্সবাজারে নলকূপ খননে গ্যাস নির্গত হয়ে আগুন, যা জানাল পেট্রোবাংলা

আপডেট সময় : ০১:২০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬