ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ, সড়ক অবরোধ দুই শিশু খেলতে গিয়ে ডোবার পানিতে, একজনের মৃত্যু গাইবান্ধায় প্রায় ৬ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস চুনতি চেকপোস্টে ধাওয়া শেষে দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ বনশ্রীর নিরাপত্তা নিশ্চিত করতে বনশ্রী থানা নামে পৃথক থানা ও পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি শিবিরকে বিদায় বললেন সাদিক কায়েম, মেয়র পদে লড়ার সিদ্ধান্ত চূড়ান্ত মানিলন্ডারিং মামলায় আলোচিত হরিদাস চন্দ্র গ্রেফতার গাইবান্ধায় ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার গাইবান্ধায় চাচাকে গলা কেটে হত্যার অভিযোগ, ভাতিজা পলাতক গাইবান্ধায় কিশোর রায়হান হত্যা: ঢাকা থেকে দুই বন্ধু গ্রেপ্তার

বন্ধ চিনিকল চালুর উদ্যোগ নিতে চায় সরকার: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:০৩:১১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বন্ধ হয়ে থাকা রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বন্ধ মিলগুলো চালু করা গেলে কর্মসংস্থান বাড়বে, রাজস্ব আয় বৃদ্ধি পাবে এবং শ্রমিকদের জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

শনিবার (৯ মে) দুপুরে পঞ্চগড় সুগার মিল পরিদর্শন শেষে আখচাষিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী জানান, বর্তমানে দেশে মোট ১৫টি চিনিকলের মধ্যে ৬টি বন্ধ রয়েছে। এসব মিল চালু করা গেলে সরকার ও সাধারণ মানুষ উভয়ই উপকৃত হবে। একইসঙ্গে মিলগুলোর কারণে সৃষ্ট ঋণ পরিশোধের সুযোগও তৈরি হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, চিনিকলের সঙ্গে যুক্ত আখচাষি ও শ্রমিকদের স্বার্থ সুরক্ষা সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। একই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে মিলগুলোকে লাভজনকভাবে পরিচালনার ওপর জোর দেওয়া হচ্ছে। এজন্য মিলগুলোর সংস্কার, আধুনিকায়ন এবং বিকল্প ব্যবস্থার বিষয়গুলোও পর্যালোচনা করা হচ্ছে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পঞ্চগড় সুগার মিল এই অঞ্চলের মানুষের আবেগ ও জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত। শুধু পঞ্চগড় নয়, দেশের প্রতিটি শিল্পাঞ্চলের মানুষের কাছেই তাদের নিজস্ব শিল্পপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় বিএসএফআইসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির, শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমানসহ মিল সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা।

অনুষ্ঠান শেষে দ্রুত বন্ধ চিনিকল চালুর দাবিতে শ্রমিক ও কর্মচারীরা শিল্পমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বন্ধ চিনিকল চালুর উদ্যোগ নিতে চায় সরকার: শিল্পমন্ত্রী

আপডেট সময় : ০৭:০৩:১১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬