ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি রিজভীর সঙ্গে শুভ্রর সৌজন্য সাক্ষাৎ

শারিকতলা বাজারে

পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৪ দোকান

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর সদর উপজেলার শারিকতলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে দোকানপাট হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।

শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গভীর রাতে হঠাৎ বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাদের পক্ষে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেমায়েত উদ্দিন বেপারী ও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারা দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

অগ্নিকাণ্ডে ওষুধের ফার্মেসি, ডেকোরেটর, মুদির দোকান, চায়ের দোকান, চটপটির দোকানসহ মোট ১৪টি দোকান পুড়ে গেছে। এতে বহু ব্যবসায়ী তাদের সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
শারিকতলা বাজারে

পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৪ দোকান

আপডেট সময় : ০৩:০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬