ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম দেশে আলু চাষ কমছে, পেঁয়াজের বাড়ছে; কারণ কী অন্য আসামিদের সঙ্গে জিয়াউলকে আনলে সবাই আক্রান্ত হতে পারেন—এই বুদ্ধি কোথায় পেলেন: প্রসিকিউশনকে প্রশ্ন ট্রাইব্যুনালের হঠাৎ উচ্ছেদ নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসা ছাড়তে এক মাস সময় দেওয়ার দাবি বাক্স্বাধীনতা ক্ষুণ্নের সুনির্দিষ্ট অভিযোগ নেই, রাষ্ট্রদ্রোহিতার বিধান নিয়ে রিট খারিজ যুক্তরাষ্ট্রে বসে ওয়ারীতে মাদকের ল্যাব পরিচালনা, দেশে ফিরে গ্রেপ্তার আবার হামলা হলে যুদ্ধ দীর্ঘায়িত হবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের মির্জা নাথানের চোখে: বাংলার বারভূঁইয়াদের হাতি অটোরিকশা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মাইকিং, ছড়িয়ে পড়েছে ভিডিও সভাপতির ছেলে এইচএসসি পাসের পর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

দিনাজপুরের নবাবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বজ্রপাতে সৌরভ হোসেন (১৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার কুশদহ ইউনিয়নের ষষ্ঠীপাড়া গ্রামে নিজ বাড়ির উঠানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ ওই গ্রামের হাসান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে হঠাৎ করে আকাশে মেঘ জমে বৃষ্টি শুরু হয়। এসময় বাড়ির উঠানে ধান ও খড় জড়ানোর কাজে ব্যস্ত ছিলেন সৌরভ হোসেন। বৃষ্টির মধ্যে কাজ করার সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু ঘটে। আকস্মিক এই ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে সৌরভ হোসেন নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি স্থানীয়ভাবে নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
দিনাজপুরের নবাবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৯:৫১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬