
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বজ্রপাতে সৌরভ হোসেন (১৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার কুশদহ ইউনিয়নের ষষ্ঠীপাড়া গ্রামে নিজ বাড়ির উঠানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ ওই গ্রামের হাসান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে হঠাৎ করে আকাশে মেঘ জমে বৃষ্টি শুরু হয়। এসময় বাড়ির উঠানে ধান ও খড় জড়ানোর কাজে ব্যস্ত ছিলেন সৌরভ হোসেন। বৃষ্টির মধ্যে কাজ করার সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু ঘটে। আকস্মিক এই ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে সৌরভ হোসেন নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি স্থানীয়ভাবে নিশ্চিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.