ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

ঢাকায় দুপুরের আগেই বজ্রসহ বৃষ্টির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীবাসীর জন্য স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদফতর। দিনের শুরুতে আকাশ মেঘলা থাকায় দুপুরের আগেই ঢাকার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ কিংবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃষ্টির প্রভাবে দিনের তাপমাত্রাও কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সকালে ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪ শতাংশ। ফলে সকাল থেকেই ভ্যাপসা আবহাওয়া অনুভূত হচ্ছে। এর আগে বুধবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। আর আগামীকাল শুক্রবার সূর্য উঠবে ভোর ৫টা ২০ মিনিটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ঢাকায় দুপুরের আগেই বজ্রসহ বৃষ্টির শঙ্কা

আপডেট সময় : ১১:৪১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬