ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভৌতিক নয়, হ্যালোউইনে তারকাদের সাজে নস্টালজিয়া সবাইকে এক কক্ষে নিয়ে ডাকাতেরা বলে, ‘চিৎকার করলে বোম মেরে উড়িয়ে দেব’ আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে অংশ নিয়েছে বাবুডাইং কাব স্কাউট দল খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর সন্তানের ওপর বাবা-মায়ের বদদোয়া: পরিণতি কী দুই ঘণ্টা পর মেট্রোরেলের তিন স্টেশন চালু, সড়কেও যান চলাচল স্বাভাবিক সাঁতারের এই টাইমিং দিয়ে কি ‘আন্তর্জাতিক পরীক্ষায়’ পাস করা যাবে ফেসবুকে অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের ভিডিও, ‘জোরে বলো এসবিএস’ স্লোগান পৃথিবী বস্তুকে নিজের কেন্দ্রে টানে সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে দেখা তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চাইল পুলিশ

পণ্যের মোড়কে বাড়তি দাম, তেল উৎপাদনকারী কারখানাকে জরিমানা

নড়াইল প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইল সদরের আউড়িয়া চৌরাস্তায় অবস্থিত ‘এ জে কনজ্যুমার প্রোডাক্টস’ নামের একটি তেল উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (৫ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আউড়িয়া চৌরাস্তায় অবস্থিত কারখানাটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অধিদফতর সূত্রে জানা যায়, কারখানাটিতে বোতলজাত সয়াবিন তেলের গায়ে নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য অনুযায়ী হাফ লিটার বোতলের দাম ৯৮ টাকা, ১ লিটার ১৯৯ টাকা এবং ২ লিটার বোতলের দাম ৩৯৮ টাকা থাকার কথা। কিন্তু দেখা যায়, প্রতিটি বোতলে নির্ধারিত দামের চেয়ে ৫ টাকা থেকে ১০ টাকা বেশি দামে তেল বাজারজাত ও বিক্রি করা হচ্ছিল।

তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে পণ্যের মোড়কে উল্লেখিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান।

তিনি জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কোনো অসাধু ব্যবসায়ী পণ্যের গায়ে লেখা দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদফতর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পণ্যের মোড়কে বাড়তি দাম, তেল উৎপাদনকারী কারখানাকে জরিমানা

আপডেট সময় : ০৭:০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬