ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সিলেট থেকে ৪১৯ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট

সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে হজ ফ্লাইট কার্যক্রম। ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি সৌদি আরবের মদিনার উদ্দেশে উড্ডয়ন করেছে।

রোববার (৩ মে) রাত ১০টায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইট সিলেট থেকে মদিনার উদ্দেশে যাত্রা করে। এর মধ্য দিয়ে চলতি মৌসুমের হজ কার্যক্রমের সূচনা হলো সিলেট অঞ্চলে।

ফ্লাইটটির উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় তিনি বলেন, বাংলাদেশ বিমানের নেটওয়ার্ক সম্প্রসারণে সরকার ইতোমধ্যে বোয়িং থেকে ১৪টি নতুন উড়োজাহাজ সংগ্রহ করেছে। জাতীয় পতাকাবাহী এ সংস্থাকে শুধু লাভজনক করাই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী অবস্থানে নেওয়াই সরকারের লক্ষ্য।

তিনি আরও জানান, ভবিষ্যতে বহরে আরও নতুন উড়োজাহাজ যুক্ত করার প্রক্রিয়াও চলমান রয়েছে।

জানা গেছে, চলতি হজ মৌসুমে সিলেট থেকে মোট সাতটি ডেডিকেটেড ফ্লাইটে ৩ হাজার ৩৯৪ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে একটি ফ্লাইট মদিনায় অবতরণ করবে এবং বাকি ছয়টি ফ্লাইট জেদ্দা বিমানবন্দরে পৌঁছাবে। এসব ফ্লাইটের সময়সূচি নির্ধারণ করা হয়েছে ১৪, ১৫, ১৬, ১৭ (দুটি) ও ১৮ মে।

মোট যাত্রীদের মধ্যে ২ হাজার ৯৩৩ জন সরাসরি সিলেট থেকে হজে যাবেন এবং বাকি ৪৬১ জন ঢাকা হয়ে সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন।

এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে সৌদি আরবে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সিলেট থেকে ৪১৯ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট

আপডেট সময় : ০৯:১৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬