ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ, সড়ক অবরোধ দুই শিশু খেলতে গিয়ে ডোবার পানিতে, একজনের মৃত্যু গাইবান্ধায় প্রায় ৬ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস চুনতি চেকপোস্টে ধাওয়া শেষে দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ বনশ্রীর নিরাপত্তা নিশ্চিত করতে বনশ্রী থানা নামে পৃথক থানা ও পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি শিবিরকে বিদায় বললেন সাদিক কায়েম, মেয়র পদে লড়ার সিদ্ধান্ত চূড়ান্ত মানিলন্ডারিং মামলায় আলোচিত হরিদাস চন্দ্র গ্রেফতার গাইবান্ধায় ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার গাইবান্ধায় চাচাকে গলা কেটে হত্যার অভিযোগ, ভাতিজা পলাতক গাইবান্ধায় কিশোর রায়হান হত্যা: ঢাকা থেকে দুই বন্ধু গ্রেপ্তার

জাকাত নিয়ে নিলোফার মনির বক্তব্যে নিন্দা জানাল হেফাজত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকাত প্রসঙ্গে বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের সদস্য নিলোফার চৌধুরী মনির একটি মন্তব্যকে ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি তার বক্তব্যকে ‘অবমাননাকর’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

রোববার (৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব সাজেদুর রহমান বলেন, জাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যা সমাজে সাম্য, সহমর্মিতা ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ইবাদতকে নিয়ে কোনো ধরনের কটুক্তি বা বিদ্রূপ গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, ‘নিলোফার মনির বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

বিবৃতিতে আরও বলা হয়, মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তা কখনোই ধর্মীয় বিশ্বাস বা ইবাদতকে অবমাননা করার সুযোগ দেয় না। এ ধরনের মন্তব্য সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করতে পারে বলেও উল্লেখ করা হয়।

হেফাজতের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিকে তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ধর্মীয় বিষয়ে সংযম ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।

সংগঠনটি সতর্ক করে বলেছে, এ ধরনের বক্তব্য অব্যাহত থাকলে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে, যা সামাজিক সম্প্রীতির জন্য ক্ষতিকর হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
জাকাত নিয়ে নিলোফার মনির বক্তব্যে নিন্দা জানাল হেফাজত

আপডেট সময় : ০৯:২৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬