ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভৌতিক নয়, হ্যালোউইনে তারকাদের সাজে নস্টালজিয়া সবাইকে এক কক্ষে নিয়ে ডাকাতেরা বলে, ‘চিৎকার করলে বোম মেরে উড়িয়ে দেব’ আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে অংশ নিয়েছে বাবুডাইং কাব স্কাউট দল খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর সন্তানের ওপর বাবা-মায়ের বদদোয়া: পরিণতি কী দুই ঘণ্টা পর মেট্রোরেলের তিন স্টেশন চালু, সড়কেও যান চলাচল স্বাভাবিক সাঁতারের এই টাইমিং দিয়ে কি ‘আন্তর্জাতিক পরীক্ষায়’ পাস করা যাবে ফেসবুকে অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের ভিডিও, ‘জোরে বলো এসবিএস’ স্লোগান পৃথিবী বস্তুকে নিজের কেন্দ্রে টানে সিসিটিভি ফুটেজে তাহসিফের সঙ্গে দেখা তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড চাইল পুলিশ

ভারতীয় সহকারী হাইকমিশনারের বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন 

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২১:২৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার আজ(২ মে) দুপুর দেড়টার দিকে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করেন। এসময় বুড়িমারী স্থলবন্দর স্হল শুল্ক স্টেশন(কাস্টমস), বন্দর কর্তৃপক্ষ, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ও আমদানি রপ্তানি কারক এসোসিয়েশনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বুড়িমারী স্থলবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্হল শুল্ক স্টেশন কাস্টমস কর্মকর্তা ও ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে স্থলবন্দরের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দু-দেশের বাণিজ্যিক কার্যক্রম ও সীমান্ত বাণিজ্যের সার্বিক উন্নয়ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

আলোচনা কালে মনোজ কুমার বলেন, বুড়িমারী স্থলবন্দরে আমদানি- রপ্তানি ক্ষেত্রে যে জটিলতা আছে সেটা নিয়ে ব্যবসায়ীদের সাথে আলোচনা হয়েছে। যেসব পণ্য দেশের অন্যান্য স্থলবন্দরে চালু আছে অথচ বুড়িমারী স্থলবন্দরে নিষেধাজ্ঞায় আছে সেটি নিয়ে কাজ করা হবে।

তিনি আরো বলেন, বিজনেস ভিসা সহ সকল ধরনের ভিসা জটিলতা দূর করার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দেন।

এছাড়াও বৈঠকে দুই দেশের আমদানি -রপ্তানি কাজে সুবিধা অসুবিধার বিষয়গুলো নিয়ে আলোচনা স্থান পেয়েছে।

এরপর বুড়িমারী স্থলবন্দর চেকপোস্টের শূন্যরেখায় গিয়ে বিজিবি এবং বিএসএফ এর কার্যক্রম পরিদর্শন এবং কর্মকর্তাদের সাথে স্থলবন্দরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ও আমদানি- রপ্তানি কারক এসোসিয়েশনের প্রতিনিধিরা বলেন, ভারত ও ভুটান থেকে যেসকল পণ্য অন্যান্য বন্দরে আমদানি রপ্তানি হয় কিন্তু বুড়িমারী স্থলবন্দর দিয়ে হয় না সে বিষয় হাইকমিশনারকে অবগত করা হয়েছে, আলোচনা ফলপ্রসূ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার স্থলবন্দর পরিদর্শনে আসেন। বন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। পরে বুড়িমারী স্থলবন্দর থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বুড়িমারী স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, সাধারণ সম্পাদক আনিছুর রহমান রাজু, সি এন্ড এফ এসোসিয়েশনের সভাপতি মোঃ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ভারতীয় সহকারী হাইকমিশনারের বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন 

আপডেট সময় : ১১:২১:২৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬