ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজ টিভিতে যা দেখবেন (১ নভেম্বর ২০২৬) ইসরায়েলের রাস্তায় হাজারো মানুষ, ইহুদি-আরব সরকার গঠনের দাবি সেনা কর্মকর্তাদের সঙ্গে মোজতবা খামেনির প্রথম আনুষ্ঠানিক বৈঠক, কী নির্দেশ দিলেন নিউমার্কেটের সামনে ফুটপাতে উচ্ছেদ অভিযান, বসানো হলো গাছের চারা ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর পোশাক শ্রমিকদের অবরোধ, ভাঙচুর বিনার গামা রশ্মি বিকিরণ কেন্দ্র উদ্বোধন, কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়বে ১২ মাস পর্যন্ত ছেলে বেঁচে নেই, এইচএসসির ফল দেখে কান্নায় ভেঙে পড়লেন বাবা দেশের আর্থিক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক শুধু শাসকের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি: জেএসডি হ্যালোউইনে মা শ্রীদেবীর আইকনিক ‘নাগিনা’ লুকে হইচই ফেলে দিয়েছেন জাহ্নবী

রাজধানীতে তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর সবুজবাগ এলাকার বাসাবোতে বৈদ্যুতিক খুঁটিতে উঠে তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোবারক হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বাসাবো খেলার মাঠ সংলগ্ন বাথরুমের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে সবুজবাগ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক নর উত্তম বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক তার চুরির সময় খুঁটিতে ওঠার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পরিবারের বরাতে জানা যায়, নিহত মোবারক হোসেন কুমিল্লার হোমনা উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও চার সন্তান রেখে ঢাকায় থাকতেন এবং আগে নিরাপত্তাকর্মীর কাজ করতেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
রাজধানীতে তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

আপডেট সময় : ০৫:১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬