সংবাদ শিরোনাম ::
সিরাজগঞ্জে ১ হাজার ৭৪৪ লিটার ডিজেল জব্দ
সিরাজগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ১১:২০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অবৈধভাবে মজুত করা ১ হাজার ৭৪৪ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। এ সময় এক ব্যবসায়ীকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার শেরনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব ডিজেল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ইমাম জাফর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শেরনগর বাজারের ব্যবসায়ী রবিউল ইসলাম-এর দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানে অবৈধভাবে মজুত রাখা ১ হাজার ৭৪৪ লিটার ডিজেল জব্দ করা হয়।
পরে আফরিন জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রবিউল ইসলামকে তিন দিনের কারাদণ্ড প্রদান করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, জব্দ করা ডিজেল পরবর্তীতে এক ডিলারের কাছে বিক্রি করে সেই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।























