ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনা কর্মকর্তাদের সঙ্গে মোজতবা খামেনির প্রথম আনুষ্ঠানিক বৈঠক, কী নির্দেশ দিলেন নিউমার্কেটের সামনে ফুটপাতে উচ্ছেদ অভিযান, বসানো হলো গাছের চারা ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর পোশাক শ্রমিকদের অবরোধ, ভাঙচুর বিনার গামা রশ্মি বিকিরণ কেন্দ্র উদ্বোধন, কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়বে ১২ মাস পর্যন্ত ছেলে বেঁচে নেই, এইচএসসির ফল দেখে কান্নায় ভেঙে পড়লেন বাবা দেশের আর্থিক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক শুধু শাসকের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি: জেএসডি হ্যালোউইনে মা শ্রীদেবীর আইকনিক ‘নাগিনা’ লুকে হইচই ফেলে দিয়েছেন জাহ্নবী সাত দফা না মানলে এক দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর

পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আব্দুল ওয়াহাব (৬০) নামের এক শ্বশুরকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকা থেকে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ১১ এপ্রিল এ ঘটনা ঘটে। পরে ১৪ এপ্রিল ভুক্তভোগী নারী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, উপজেলার রসাইতলা গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে সাইফুল ইসলাম শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়ায় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। গত শনিবার দুপুর দেড়টার দিকে সাইফুল ইসলাম বাড়িতে না থাকার সুযোগে তার স্ত্রীকে বড় ছেলে জামালের ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ সময় এক প্রতিবেশী নারী বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং আব্দুল ওয়াহাবকে আটক করে। তবে সুযোগ বুঝে তিনি সেখান থেকে পালিয়ে যান।

পরবর্তীতে ভুক্তভোগী নারী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান শুরু করে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে অভিযুক্ত শ্বশুর ওই পুত্রবধূর সঙ্গে অনৈতিক আচরণ করে আসছিলেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

আপডেট সময় : ১১:২৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬