ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনা কর্মকর্তাদের সঙ্গে মোজতবা খামেনির প্রথম আনুষ্ঠানিক বৈঠক, কী নির্দেশ দিলেন নিউমার্কেটের সামনে ফুটপাতে উচ্ছেদ অভিযান, বসানো হলো গাছের চারা ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুর পোশাক শ্রমিকদের অবরোধ, ভাঙচুর বিনার গামা রশ্মি বিকিরণ কেন্দ্র উদ্বোধন, কৃষিপণ্যের সংরক্ষণকাল বাড়বে ১২ মাস পর্যন্ত ছেলে বেঁচে নেই, এইচএসসির ফল দেখে কান্নায় ভেঙে পড়লেন বাবা দেশের আর্থিক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক শুধু শাসকের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি: জেএসডি হ্যালোউইনে মা শ্রীদেবীর আইকনিক ‘নাগিনা’ লুকে হইচই ফেলে দিয়েছেন জাহ্নবী সাত দফা না মানলে এক দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর

সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যকে নাগরিক সংবর্ধনা

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হককে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। রায়গঞ্জ পৌর বিএনপি’র উদ্যোগে এমপি আয়নুল হককে নাগরিক সংবর্ধনা।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাজার চত্বরে পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাতেম আলী সুজনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন চৌধুরী ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আমিরুল ইসলাম মোহাব্বতের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ভিপি আয়নুল হক। প্রধান বক্তা ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান (মিরন)সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা।

বক্তারা এ সময় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করা ছাড়া বিকল্প নেই।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় মানুষের উপস্থিতিতে ধানগড়া বাজার এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। সংবর্ধনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যকে নাগরিক সংবর্ধনা

আপডেট সময় : ০৭:৫৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬