আশুগঞ্জে পৃথক অভিযানে বিদেশি সিগারেট ও গাঁজা উদ্ধার, গ্রেফতার ৪
- আপডেট সময় : ০৭:৪৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক অভিযানে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দেওয়া বিদেশি সিগারেট ও গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টোলপ্লাজা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা ৫০ হাজার শলাকা বিদেশি ডানহিল সিগারেট উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়।
একই দিন সকাল ৭টা ১৫ মিনিটে একই এলাকায় আরেকটি অভিযানে একটি মাইক্রোবাস আটক করে পুলিশ। তল্লাশির একপর্যায়ে গাড়িটি থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং আরও দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আঙ্গুলকাটা গ্রামের বাসিন্দা ও বর্তমানে ঢাকার ভাটারা এলাকায় বসবাসকারী মো. তরিকুল ইসলাম (৩৬), বরগুনা সদর উপজেলার জুইগ্যা গ্রামের বাসিন্দা ও বর্তমানে ঢাকার দক্ষিণখান এলাকায় বসবাসকারী মো. জুলহাস (৩১), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আহরন্দ এলাকার বাসিন্দা মো. মোশাররফ মিয়া (২৫) এবং একই উপজেলার সুলতানপুর এলাকার বাসিন্দা রিয়াজ খান (২২)।
পুলিশ জানায়, উদ্ধারকৃত সিগারেট ও গাঁজা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত তরিকুল ইসলামের বিরুদ্ধে পূর্বে তিনটি মামলা রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

















