ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার আশিক ইকবাল কেশবপুরে ধানখেতে পাওয়া গেল দুই নারী–পুরুষের অর্ধগলিত লাশ উত্তীর্ণ সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী রান্নার চুলা নিয়ে মেসে মারধর, কিশোরের মৃত্যু ফখরের সেঞ্চুরির পর মিনহাজের ঝোড়ো ব্যাটিং, ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান এইচএসসিতে ক্যাডেটে পাসের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছেন ৯৪ শতাংশের বেশি কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান, ২৩৬ জন আটকের পর মুচলেকায় ছাড়া পেল ১২৯ দ্বিতীয় টেস্টের দলে অমিত হাসান, বাদ মুমিনুল ভারতের সিইসি জ্ঞানেশ জনতার দরবারে অভিশংসিত ঈদে দেশে ফেরার কথা ছিল, ফিরলেন কফিনবন্দী হয়ে

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন। ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

পারিবারিক ও দপ্তর সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল তার শরীরে প্লাটিলেট কমে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে পরীক্ষায় ম্যালেরিয়া শনাক্ত হয় এবং অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. আবু ইউসুফ এক ফেসবুক পোস্টে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন জানান, চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

প্রায় তিন দশকের দীর্ঘ প্রশাসনিক কর্মজীবনে মাহবুবুর রহমান গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালে ১৩তম বিসিএস (কাস্টমস ক্যাডার) কর্মকর্তা হিসেবে তিনি সরকারি চাকরিতে যোগ দেন। পরবর্তীতে জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন শেষে তিনি বাণিজ্য সচিব হিসেবে দায়িত্ব পান।

তিনি ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন। মৃত্যুকালে তার বয়স হয় ৫৮ বছর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন

আপডেট সময় : ০২:৪০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬