ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছেলে বেঁচে নেই, এইচএসসির ফল দেখে কান্নায় ভেঙে পড়লেন বাবা দেশের আর্থিক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক শুধু শাসকের পরিবর্তন হয়েছে, রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি: জেএসডি হ্যালোউইনে মা শ্রীদেবীর আইকনিক ‘নাগিনা’ লুকে হইচই ফেলে দিয়েছেন জাহ্নবী সাত দফা না মানলে এক দফা অনিবার্য হয়ে উঠবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত, চূড়ান্ত পর্ব ২৮ নভেম্বর জমির বাণিজ্যিকীকরণে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা উচ্চকক্ষ নিয়ে আলোচনা লংমার্চে হবে না, কমিটিতে আসুন: স্বরাষ্ট্রমন্ত্রী ‘জনগণের কাছে একটা কার্ড আছে, সেটি হলো লাল কার্ড’ নায়ক শরীফুল রাজকে আইনি নোটিশ, ঘটনা কী

রায়গঞ্জে মাদকসহ ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের রায়গঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গতকাল ১৬ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে রায়গঞ্জ থানার একটি টিম ধানগড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. হাবিবুর রহমান (৫১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পৌর সভার রায়গঞ্জ বাজার এলাকার মৃত আফসার আলী ছেলে।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
রায়গঞ্জে মাদকসহ ব্যবসায়ী আটক

আপডেট সময় : ১০:৫৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬