ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার আশিক ইকবাল কেশবপুরে ধানখেতে পাওয়া গেল দুই নারী–পুরুষের অর্ধগলিত লাশ উত্তীর্ণ সব শিক্ষার্থীই উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী রান্নার চুলা নিয়ে মেসে মারধর, কিশোরের মৃত্যু ফখরের সেঞ্চুরির পর মিনহাজের ঝোড়ো ব্যাটিং, ত্রিদেশীয় সিরিজ জিতল পাকিস্তান এইচএসসিতে ক্যাডেটে পাসের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছেন ৯৪ শতাংশের বেশি কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযান, ২৩৬ জন আটকের পর মুচলেকায় ছাড়া পেল ১২৯ দ্বিতীয় টেস্টের দলে অমিত হাসান, বাদ মুমিনুল ভারতের সিইসি জ্ঞানেশ জনতার দরবারে অভিশংসিত ঈদে দেশে ফেরার কথা ছিল, ফিরলেন কফিনবন্দী হয়ে

সংরক্ষিত মহিলা আসনে প্রার্থীদের সাক্ষাৎকার নেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের তারিখ ও সময় নির্ধারণ করেছে বিএনপি। শুক্রবার (১৭ এপ্রিল) থেকে এ সাক্ষাৎকার কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, দলের গুলশান কার্যালয়ে দলীয় চেয়ারম্যানের সভাপতিত্বে গঠিত মনোনয়ন বোর্ড এই সাক্ষাৎকার গ্রহণ করবে। এ সময় জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন।

রিজভী বলেন, মনোনয়ন ফরম বিক্রি ও জমা কার্যক্রম শেষ হওয়ার পরপরই প্রার্থীদের বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে সাক্ষাৎকার নেওয়া হবে। সুষ্ঠুভাবে কার্যক্রম সম্পন্ন করতে বিভাগভিত্তিক সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার প্রথম দিনে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের আওতাধীন জেলার প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

শনিবার দ্বিতীয় দিনে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

প্রতিদিন বিকেল ৩টা থেকে সাক্ষাৎকার শুরু হবে বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট বিভাগগুলোর মনোনয়নপ্রত্যাশীদের নির্ধারিত সময় অনুযায়ী গুলশান কার্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বিএনপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সংরক্ষিত মহিলা আসনে প্রার্থীদের সাক্ষাৎকার নেবে বিএনপি

আপডেট সময় : ১০:৪৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬