যেভাবে দেখবেন বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
- আপডেট সময় : ১০:৫৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ১১টায় মাঠে গড়াবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, দেশের দর্শকরা টেলিভিশন ও অনলাইন—দুই মাধ্যমেই খেলা উপভোগ করতে পারবেন।
বাংলাদেশে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। এছাড়া অনলাইনে ট্যাপম্যাড প্ল্যাটফর্মে খেলা দেখা যাবে।
নিউজিল্যান্ডে দর্শকরা স্কাই এনজেড টিভি এবং তাদের ওটিটি প্ল্যাটফর্মে সরাসরি ম্যাচ উপভোগ করতে পারবেন।
যুক্তরাজ্যে টিএনটি স্পোর্টস চ্যানেলে ম্যাচ সম্প্রচার করা হবে, পাশাপাশি তাদের ডিজিটাল প্ল্যাটফর্মেও দেখা যাবে।
ভারত ও নেপালে টিভিতে সম্প্রচার না থাকলেও ফ্যানকোড অ্যাপের মাধ্যমে অনলাইনে খেলা দেখা যাবে।
পাকিস্তানে পিটিভি স্পোর্টস টিভিতে এবং ট্যাপম্যাডে অনলাইনে ম্যাচ দেখা যাবে। অস্ট্রেলিয়ায় ফক্স স্পোর্টস টিভি ও তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচার হবে।
এছাড়া উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকা অঞ্চলে স্পোর্টস সেন্ট্রাল ডিআরএম প্ল্যাটফর্মে এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ম্যাচ দেখা যাবে।
সূচি অনুযায়ী, সিরিজের প্রথম দুই ওয়ানডে ১৭ ও ২০ এপ্রিল মিরপুরে অনুষ্ঠিত হবে। তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর প্রথম দুই ম্যাচ ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে এবং শেষ ম্যাচটি মিরপুরে অনুষ্ঠিত হবে।


























