ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তামিমের ‘ক্যাপ্টেনস কার্ডে’ থাকছে আজীবন বিশেষ সুবিধা

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ক্রিকেটাঙ্গনে নতুন এক উদ্যোগের সূচনা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের সাবেক ও বর্তমান অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্ডের বিভিন্ন সুবিধা তুলে ধরেন তিনি।

তামিম ইকবাল বলেন, ‘এই কার্ডটি শুধু একটি পরিচয়পত্র নয়, এটি আমাদের অধিনায়কদের সম্মান জানানোর একটি প্রতীক। আজ থেকে আজীবন এই কার্ড ব্যবহার করে আপনারা দেশের যেকোনো ক্রিকেট ম্যাচে প্রবেশ করতে পারবেন। আমি চাই না, আমাদের কোনো অধিনায়ক কখনো টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে থাকুক।’

জানা গেছে, ‘ক্যাপ্টেনস কার্ড’-এর মাধ্যমে জাতীয় দলের সাবেক অধিনায়কেরা স্টেডিয়ামে প্রবেশাধিকার ছাড়াও বিশেষ লাউঞ্জ ব্যবহার, পার্কিং সুবিধা, অবসর-পরবর্তী স্বাস্থ্যবিমা এবং বিসিবির চিকিৎসা সুবিধা ভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন সময়ের অধিনায়করা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন রাকিবুল হাসান, শফিকুল হক হীরা, গাজী আশরাফ হোসেন লিপু, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মেহেদী হাসান মিরাজসহ আরও অনেকে। এতে এক ধরনের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।

তবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়, সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান। এছাড়া সদ্য সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদও অনুপস্থিত ছিলেন।

অনুপস্থিতদের বিষয়ে তামিম বলেন, ‘পরিস্থিতির কারণে অনেকে আসতে পারেননি। আমি সবার সঙ্গে যোগাযোগ করেছি। যারা আসতে পারেননি, তাদের জন্যও কার্ড প্রস্তুত আছে। তারা দেশে এলে সংগ্রহ করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই ক্রিকেটার। এখানে কোনো রাজনীতি নয়, পারস্পরিক সম্মানটাই সবচেয়ে বড় বিষয়। বাংলাদেশ ক্রিকেটে সবার অবদানই গুরুত্বপূর্ণ।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
তামিমের ‘ক্যাপ্টেনস কার্ডে’ থাকছে আজীবন বিশেষ সুবিধা

আপডেট সময় : ১০:৫৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬