ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ, সড়ক অবরোধ দুই শিশু খেলতে গিয়ে ডোবার পানিতে, একজনের মৃত্যু গাইবান্ধায় প্রায় ৬ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস চুনতি চেকপোস্টে ধাওয়া শেষে দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩ বনশ্রীর নিরাপত্তা নিশ্চিত করতে বনশ্রী থানা নামে পৃথক থানা ও পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি শিবিরকে বিদায় বললেন সাদিক কায়েম, মেয়র পদে লড়ার সিদ্ধান্ত চূড়ান্ত মানিলন্ডারিং মামলায় আলোচিত হরিদাস চন্দ্র গ্রেফতার গাইবান্ধায় ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার গাইবান্ধায় চাচাকে গলা কেটে হত্যার অভিযোগ, ভাতিজা পলাতক গাইবান্ধায় কিশোর রায়হান হত্যা: ঢাকা থেকে দুই বন্ধু গ্রেপ্তার

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রফিকুল ইসলাম

খবর প্রতিদিন
  • আপডেট সময় : ০৮:৪২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের সর্বসাধারণসহ দেশ-বিদেশে বসবাসরত সকল বাঙালিকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. রফিকুল ইসলাম।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘নতুন দিনের নতুন আনন্দে উচ্ছ্বাসিত হোক বাঙালির প্রাণ। বাংলা নববর্ষ আমাদের হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য বহিঃপ্রকাশ। পহেলা বৈশাখ আমাদের মাঝে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করে।’

তিনি আরও বলেন, ‘নববর্ষ আমাদের জীবনে নতুন করে ভাবার, নতুন স্বপ্ন দেখার এবং নতুন প্রত্যয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়। অতীতের সব দুঃখ-কষ্ট, গ্লানি ও ব্যর্থতাকে পেছনে ফেলে আমরা যেন নতুন উদ্যমে সামনে এগিয়ে যেতে পারি—এই হোক আমাদের অঙ্গীকার।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘নববর্ষের এই আনন্দঘন মুহূর্ত সমাজে শান্তি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও জোরদার করবে। একইসাথে মাদক, জুয়া, অন্যায়, ইভটিজিংসহ সকল অসামাজিক কর্মকাণ্ড নির্মূলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একটি সুন্দর, নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।’

মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়ানোকে আমি নিজের দায়িত্ব মনে করি। আপনারা যদি আমাকে আপনাদের সেবার সুযোগ দেন, তাহলে এই ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করা, শিক্ষা ও নৈতিকতার বিকাশ ঘটানো এবং সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। আমরা সবাই মিলে কাজ করলে অবশ্যই একটি উন্নত ও মানবিক সমাজ গড়া সম্ভব।’

তিনি বেলকা ইউনিয়নের সর্বসাধারণসহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল বাঙালির সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে ভেদাভেদ ভুলে একসাথে এগিয়ে যাই। নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক আশা, সম্ভাবনা ও সফলতার নতুন দ্বার।’

সবশেষে তিনি সবাইকে জানান আন্তরিক বৈশাখী শুভেচ্ছা—‘শুভ নববর্ষ’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রফিকুল ইসলাম

আপডেট সময় : ০৮:৪২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬