ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি রিজভীর সঙ্গে শুভ্রর সৌজন্য সাক্ষাৎ

সুন্দরগঞ্জে এতিমখানা মাদরাসার সংস্কারে এগিয়ে এলেন শিল্পপতি দাছিজুল হক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশিষ্ট শিল্পপতি মো. দাছিজুল হক আনিছের উদ্যোগে উত্তর পরাণ বেলকা নূরানী হাফিজী মাদরাসা ও এতিমখানায় সংস্কার কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার শান্তিরাম ইউনিয়নের মাদরাসা ও এতিমখানায় এ সংস্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন এলিকো এগ্রোভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও পিবিএফএল লিমিটেডের সিইও, শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট শিল্পপতি মো. দাছিজুল হক আনিছ, মাদরাসার মুহতামিম হাফেজ মো. আব্দুল লতিফ, স্থানীয় মোখলেছুর রহমান, রাশেদুল ইসলাম রানু, মাহমুদুল হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দীর্ঘদিন ধরে মাদরাসার অবকাঠামোগত সমস্যার কারণে শিক্ষার্থী ও এতিম শিশুদের পড়াশোনা ও বসবাসে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে ঘরের টিনের চাল দিয়ে সামান্য বৃষ্টি হলেই পানি পড়ত, ফলে শিশুদের পড়াশোনা ও বসবাসে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হতো। বিষয়টি জানতে পেরে বিশিষ্ট শিল্পপতি দাছিজুল হক আনিছ ব্যক্তিগত অর্থায়নে মাদরাসার সংস্কার কার্যক্রম শুরু করেন।

মাদরাসার মুহতামিম হাফেজ মো. আব্দুল লতিফ বলেন, ‘দীর্ঘদিন ধরে নানা সমস্যার মধ্যে কার্যক্রম পরিচালনা করা হতো। সংস্কার কাজ শুরু হওয়ায় শিক্ষার্থী ও এতিম শিশুদের জন্য একটি নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত হবে।’

সংশ্লিষ্টরা জানান, সংস্কার কাজ শেষ হলে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও উন্নত পরিবেশ নিশ্চিত হবে এবং এতিম শিশুদের শিক্ষা ও লালন-পালনে ইতিবাচক পরিবর্তন আসবে।

বিশিষ্ট শিল্পপতি দাছিজুল হক আনিছ বলেন, ‘শিক্ষা ও মানবিক সেবা সমাজের উন্নয়নের মূল ভিত্তি। আমরা আশা করি সংস্কার কাজের মাধ্যমে মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীরা নিরাপদ ও মানসম্মত পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারবে, যা তাদের সার্বিক বিকাশে সহায়ক হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে এতিমখানা মাদরাসার সংস্কারে এগিয়ে এলেন শিল্পপতি দাছিজুল হক

আপডেট সময় : ০২:১৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬