ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

দেশের গলফে আসছে সুসময়: সিদ্দিকুর

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ গলফ ফেডারেশনের আয়োজনে আর্মি গলফ ক্লাবে চার দিনব্যাপী স্থানীয় কোচদের প্রশিক্ষণ কর্মসূচি ‘টেকনিক্যাল কোর্স ফর কোচেস ইন গলফ’ শেষ হয়েছে। এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।

দেশীয় কোচদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এই প্রশিক্ষণে কোচিং করান স্লোভেনিয়ার বিশ্বখ্যাত গলফ কোচ ইউরোস গ্রেগরিচ। এতে অংশ নেন দেশের শীর্ষ গলফাররাও।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জোবায়দুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) মাসুদ রাজ্জাক।

বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান বলেন, ‘গলফে মৌলিক টেকনিক জানা খুবই গুরুত্বপূর্ণ। গত চার দিনে আমরা অনেক নতুন কিছু শিখেছি। এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত হলে দেশের গলফে সামনে দারুণ সময় আসবে।’

এই কোর্সে তার সঙ্গে অংশ নেন তারকা নারী গলফার সামাউন আনজুম অরণী। তিনি বলেন, ‘এখানে অনেক নতুন বিষয় শেখার সুযোগ হয়েছে। এমন প্রশিক্ষণ নিয়মিত হওয়া উচিত।’

প্রশিক্ষণের মাধ্যমে দেশীয় কোচদের আরও দক্ষ করে তোলা এবং নতুন গলফার তৈরির ক্ষেত্রে কোনো ঘাটতি না রাখাই ছিল আয়োজনের মূল লক্ষ্য। প্রথমবারের মতো এমন উদ্যোগ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ গলফ ফেডারেশন।

প্রশিক্ষক ইউরোস গ্রেগরিচ বলেন, ‘বাংলাদেশে গলফের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এখানকার কোচদের মধ্যে আগ্রহ ও প্রতিভা আছে। এই ধরনের প্রশিক্ষণ তাদের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বাংলাদেশ সম্পর্কে তিনি আরও বলেন, ‘এখানে ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় হলেও গলফেও ভালো করার সুযোগ রয়েছে। কোচদের আগ্রহ খুবই ইতিবাচক দিক।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
দেশের গলফে আসছে সুসময়: সিদ্দিকুর

আপডেট সময় : ০৭:৫৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬