ঢাকা ০১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

মাধবপুরে ফেরদৌস হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

হবিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের মাধবপুরে বহুল আলোচিত ‘ফেরদৌস মিয়া’ হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (৩ এপ্রিল) পৃথক অভিযানে ঢাকা ও খুলনা থেকে তাদের আটক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত ফেরদৌস মিয়া (২৫) মাধবপুর উপজেলার বারাচান্দুরা গ্রামের সমসু মিয়ার ছেলে। পারিবারিক কলহের জেরে গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে তার বসতঘরে ঢুকে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় আসামিরা। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের পিতা বাদী হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে আসামিদের গ্রেফতারে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং র‍্যাব-১ এর যৌথ দল শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে রাজধানীর মিরপুরের উত্তর পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. মজিদ মিয়া (২০)-কে গ্রেফতার করে। সে আন্দিউড়া ইউনিয়নের বারাচান্দুরা গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।

অন্যদিকে একই দিন রাতে র‍্যাব-৯ ও র‍্যাব-৬ এর আরেকটি যৌথ দল খুলনার দৌলতপুর থানার নতুন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে মামলার অপর আসামি মো. আব্দুল করিম (২৮)-কে গ্রেফতার করে। সে মাধবপুর পৌরসভার গুমুটিয়া গ্রামের মো. আবু মিয়ার ছেলে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
মাধবপুরে ফেরদৌস হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

আপডেট সময় : ০৭:১৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬