ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে কিশোরকণ্ঠ মেধা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে কিশোরকণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে শহরের কলেজ মোড়ে অবস্থিত দ্য গ্র্যান্ড অ্যাসেম্বলি হলে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, কুড়িগ্রাম জেলার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চলতি বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষায় মোট ৮৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ১০০ জনকে বৃত্তিপ্রাপ্ত হিসেবে নির্বাচিত করা হয়। এ সময় নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট এবং ‘মোরা বড় হতে চাই’ বই প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মো. রেজাউল করিম শাকিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুর বখত, কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কুড়িগ্রাম জেলার চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. মোবাশ্বের রাশেদীন, সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শাহজালাল সবুজ এবং মাওলানা নিজামুদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. রাসেল মাহমুদ।

এ সময় অভিভাবক, শিক্ষক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না; নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও সমানভাবে সমৃদ্ধ হতে হবে। তাহলেই তারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
কুড়িগ্রামে কিশোরকণ্ঠ মেধা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৪৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬