ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

নাটোরে ৭ কেজি গাঁজাসহ আটক ২

নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর জেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে শহরের একটি হোটেলের সামনে কুড়িগ্রাম থেকে ফরিদপুরগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোহাম্মদ লিটন আলী ও শরিফুল ইসলাম। এ সময় তাদের ব্যাগ তল্লাশি করে প্রায় ৭ কেজি গাঁজা জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসে অভিযান চালানো হয়। পরে সন্দেহভাজন দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে তাদের আটক করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিমউদ্দিন বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। বাসে তল্লাশির এক পর্যায়ে দুজনের কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে।

অভিযানের সময় অধিদপ্তরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতুসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপ-পরিচালক রীফা রাওনাক নীতু বলেন, ‘মাদক নির্মূলে আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। নাটোর জেলাকে মাদকমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
নাটোরে ৭ কেজি গাঁজাসহ আটক ২

আপডেট সময় : ০৬:৩২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬