ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র এইচএসসিতে কমেছে জিপিএ-৫ এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এইচএসসিতে পাসের হার ৫১.৬২%, জিপিএ-৫ ৩৫ হাজার এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্যরা এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেবেন এবারের এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেননি এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেবেন এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ৪০০৮৪ জন এমপির ছেলেকে আবার রিমান্ডে নেওয়ার আবেদন, নাটোর জেলা বিএনপির বিশেষ সভা বন্ডে বিনিয়োগ কতটা লাভজনক, কী বিবেচনা করতে হবে

জ্বালানি সংকটে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক 
  • আপডেট সময় : ০৬:৩৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তান তীব্র জ্বালানি সংকটে পড়েছে। হরমুজ প্রণালি–তে অচলাবস্থা এবং ইরান ও যুক্তরাষ্ট্র–এর সংঘাতের প্রভাবে দেশটিতে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বড় পরিসরে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার।

নতুন ঘোষণায় ডিজেলের দাম প্রায় ৫৫ শতাংশ এবং পেট্রোলের দাম ৪২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এতে ডিজেলের দাম লিটারপ্রতি ৫২০.৩৫ রুপি এবং পেট্রোলের দাম ৪৫৮.৪০ রুপিতে পৌঁছেছে। কেরোসিন তেলের দামও বাড়িয়ে ৪৫৭.৮০ রুপি নির্ধারণ করা হয়েছে। ঘোষণা দেওয়ার পরপরই সারা দেশে নতুন দাম কার্যকর করা হয়েছে।

দেশটির জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক রাষ্ট্রীয় টেলিভিশনে সংবাদ সম্মেলনে বলেন, বর্তমান পরিস্থিতিতে এ সিদ্ধান্ত অনিবার্য ছিল। তিনি জানান, ইরান–যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

তিনি আরও বলেন, গত কয়েক সপ্তাহে জনগণকে সহায়তা দিতে সরকার প্রায় ১২৯ বিলিয়ন রুপি ভর্তুকি দিয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দীর্ঘদিন এ ভর্তুকি চালিয়ে যাওয়া সম্ভব নয়।

বিশেষজ্ঞরা বলছেন, আমদানিকৃত তেলের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে সংকট আরও তীব্র হয়েছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা তেল হরমুজ প্রণালির মাধ্যমে আসে, যা এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

দেশটির অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব জানিয়েছেন, এখন থেকে সরকার সাধারণ ভর্তুকির পরিবর্তে লক্ষ্যভিত্তিক সহায়তা দেবে। মোটরসাইকেল চালক, ক্ষুদ্র কৃষক ও পরিবহন খাতকে বিশেষ ভর্তুকি দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রেলপথ ব্যবহারকারী স্বল্প আয়ের মানুষের জন্যও সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তেলের এই মূল্যবৃদ্ধির ফলে দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
জ্বালানি সংকটে পাকিস্তান

আপডেট সময় : ০৬:৩৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬