ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির চেষ্টা, ৩ জনকে কারাদণ্ড

দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের নবাবগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে তা গরুর মাংস বলে বিক্রির প্রস্তুতিকালে তিনজনকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার গাজীপুর সুপারি বাগান এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে প্রায় ১২ মণ ঘোড়ার মাংস জব্দ করা হয়। পরে সেগুলো মাটিতে পুঁতে নষ্ট করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন আব্দুল্লাহ, রুবেল ও রবিউল। তাদের বাড়ি যথাক্রমে নেত্রকোনা, নীলফামারী ও রংপুর জেলায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলার একটি সুপারি বাগানে কয়েকজন ঘোড়া জবাই করে মাংস বিক্রির জন্য প্রস্তুত করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয় এবং ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, ভোক্তাদের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে এভাবে ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রির চেষ্টা করায় আইন অনুযায়ী তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির চেষ্টা, ৩ জনকে কারাদণ্ড

আপডেট সময় : ০৭:০০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬