ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বলেশ্বর নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুনরায় অতিথি পাখির দেখা মিলেছে ইবিতে, নিরাপদ আবাস নিশ্চিতের দাবি অভয়ারণ্য’র শিশুদের নিয়ে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের জলবায়ু সচেতনতা কর্মসূচি রংপুরে তিস্তা সংহতি সভায় বক্তাদের প্রশ্ন, নিজস্ব টাকায় পদ্মা হলে তিস্তা মহাপরিকল্পনা কেন নয়? রংপুরের পীরগঞ্জে ৩০০ হাত পতাকা নিয়ে আর্জেন্টিনা ভক্তদের আনন্দ শোভাযাত্রা বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরগঞ্জে বছরব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন মাদরাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষককে গণধোলাই, পুলিশে সোপর্দ কাগজে নিষেধাজ্ঞা, মাঠে ইউক্যালিপটাস-আকাশমনির দাপট হাতিয়ায় জমি দখলচেষ্টার অভিযোগে হামলা-ভাঙচুর, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

সুন্দরগঞ্জে দায়িত্বশীল ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ১৪২ বার পড়া হয়েছে

Oplus_131072

আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের দায়িত্বশীল, শিক্ষানুরাগী ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে শোভাগঞ্জ ডিগ্রী কলেজ হলরুমে সুন্দরগঞ্জ ফাউন্ডেশনের আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান।

সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি, গাইবান্ধা জনকল্যাণ সমিতি (ঢাকা)-এর সভাপতি, শোভাগঞ্জ ডিগ্রী কলেজের সভাপতি ও সুন্দরগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ নওশের আলী।

ছাপড়হাটি ইউনিয়ন জামায়াতের আমীর মো. আনারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলডিপির জেলা সভাপতি মো. শরিফুল ইসলাম, রংপুর সরকারি টিচার্স ট্রেনিং সেন্টারের প্রভাষক এসএম আব্রাহাম লিংকন রনি, সুন্দরগঞ্জ পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ একরামুল হক, উপজেলা এবি পার্টির আহ্বায়ক মো. তাজুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. বদরুল আমিন, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা মো. আতাউর রহমান এবং শোভাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে ছাপড়হাটী ইউনিয়নের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান কেবল আনুষ্ঠানিকতার বিষয় নয়, বরং আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং নৈতিক চরিত্র গঠনের এক অনন্য সুযোগ। ‘যে রমজানকে শুধু রুটিন বানায়, সে হারিয়ে ফেলে এর বরকত; আর যে হৃদয়ে জায়গা দেয়, সে পায় ঈমানের রশ্মি’—এই বার্তাকে ধারণ করে সবাইকে নিজেদের জীবন ও সমাজকে ইতিবাচকভাবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।

মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং এলাকার সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আশরাফ আলী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে দায়িত্বশীল ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল

আপডেট সময় : ১১:৪৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬