সুন্দরগঞ্জ
ঈদের শুভেচ্ছা জানালেন দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম
- আপডেট সময় : ১০:৫৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ৮২ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল আলম সরকার ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের যে শিক্ষা অর্জন করে, ঈদ সেই শিক্ষাকে বাস্তব জীবনে ধারণ ও বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। এই দিনটি মানুষের জীবনে শান্তি, সহমর্মিতা, ক্ষমাশীলতা ও মানবিক মূল্যবোধের বার্তা বয়ে আনে।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সমাজের সকল স্তরের মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই যেন একে অপরের পাশে দাঁড়িয়ে এই আনন্দ ভাগাভাগি করতে পারে। বিশেষ করে গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে।
চেয়ারম্যান রেজাউল আলম সরকার বলেন, দহবন্দ ইউনিয়নের উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে তিনি সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। অবকাঠামো উন্নয়ন, শিক্ষা বিস্তার, সামাজিক নিরাপত্তা কার্যক্রম জোরদার এবং জনসেবাকে সহজলভ্য করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। তিনি জানান, জনগণের আস্থা ও সহযোগিতাই তাকে আরও কাজ করার প্রেরণা যোগায়।
তিনি আরও বলেন, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলার লক্ষ্যে তিনি প্রতিনিয়ত কাজ করছেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবেন। এলাকার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণ নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য।
পরিশেষে তিনি দহবন্দ ইউনিয়নবাসীসহ দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ঈদ মোবারক।’




















