সুন্দরগঞ্জ
ঈদের শুভেচ্ছা জানালেন দহবন্দ ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
- আপডেট সময় : ০৩:৫৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ০৫ নং দহবন্দ ইউনিয়নবাসীসহ দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ রফিকুল ইসলাম। একই সঙ্গে তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের যে শিক্ষা অর্জন করে, ঈদ সেই শিক্ষাকে বাস্তব জীবনে ধারণ ও বাস্তবায়নের এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। এই দিনটি মানুষের জীবনে শান্তি, সহমর্মিতা, ক্ষমাশীলতা ও মানবিক মূল্যবোধের বার্তা বয়ে আনে।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন তা সমাজের সকল স্তরের মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই যেন মিলেমিশে এই আনন্দ ভাগাভাগি করতে পারে। বিশেষ করে গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে।
মোঃ রফিকুল ইসলাম বলেন, ‘পরিবর্তনের অঙ্গীকার নিয়েই আমি আপনাদের সামনে এসেছি। একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব দহবন্দ ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন নিশ্চিত করতে আমি কাজ করতে চাই।’
তিনি আরও বলেন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষকের সহায়তা এবং যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তার অগ্রাধিকারমূলক লক্ষ্য। দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা একটি ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দহবন্দ ইউনিয়নবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া, আশীর্বাদ ও সার্বিক সমর্থন কামনা করেন।
পরিশেষে তিনি দহবন্দ ইউনিয়নবাসীসহ দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ঈদ মোবারক।’




















