ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বলেশ্বর নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুনরায় অতিথি পাখির দেখা মিলেছে ইবিতে, নিরাপদ আবাস নিশ্চিতের দাবি অভয়ারণ্য’র শিশুদের নিয়ে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের জলবায়ু সচেতনতা কর্মসূচি রংপুরে তিস্তা সংহতি সভায় বক্তাদের প্রশ্ন, নিজস্ব টাকায় পদ্মা হলে তিস্তা মহাপরিকল্পনা কেন নয়? রংপুরের পীরগঞ্জে ৩০০ হাত পতাকা নিয়ে আর্জেন্টিনা ভক্তদের আনন্দ শোভাযাত্রা বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরগঞ্জে বছরব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন মাদরাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষককে গণধোলাই, পুলিশে সোপর্দ কাগজে নিষেধাজ্ঞা, মাঠে ইউক্যালিপটাস-আকাশমনির দাপট হাতিয়ায় জমি দখলচেষ্টার অভিযোগে হামলা-ভাঙচুর, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, বাংলাদেশে ঈদ কবে?

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশটিতে পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং পরদিন শুক্রবার (২০ মার্চ) উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

গালফ নিউজ জানিয়েছে, বুধবার (১৯ মার্চ) শাওয়ালের নতুন চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। এর আগে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দেশটিতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।

সাধারণত, সৌদি আরবের একদিন পর দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। এই হিসেবে আগামী শনিবার (২১ মার্চ) দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে। তবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ঈদের তারিখ ঘোষণা করা হবে বৃহস্পতিবার (১৯ মার্চ)।

এদিন হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ওই বৈঠক থেকেই দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করা হবে।

এক বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

এ ক্ষেত্রে বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭- এই ফোন নম্বরগুলোতে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, বাংলাদেশে ঈদ কবে?

আপডেট সময় : ০৬:০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬