ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইবান্ধায় ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বলেশ্বর নদীতে সেতু নির্মাণের উদ্যোগ, স্থান পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুনরায় অতিথি পাখির দেখা মিলেছে ইবিতে, নিরাপদ আবাস নিশ্চিতের দাবি অভয়ারণ্য’র শিশুদের নিয়ে চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের জলবায়ু সচেতনতা কর্মসূচি রংপুরে তিস্তা সংহতি সভায় বক্তাদের প্রশ্ন, নিজস্ব টাকায় পদ্মা হলে তিস্তা মহাপরিকল্পনা কেন নয়? রংপুরের পীরগঞ্জে ৩০০ হাত পতাকা নিয়ে আর্জেন্টিনা ভক্তদের আনন্দ শোভাযাত্রা বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরগঞ্জে বছরব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন মাদরাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষককে গণধোলাই, পুলিশে সোপর্দ কাগজে নিষেধাজ্ঞা, মাঠে ইউক্যালিপটাস-আকাশমনির দাপট হাতিয়ায় জমি দখলচেষ্টার অভিযোগে হামলা-ভাঙচুর, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

সুন্দরগঞ্জে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ করলো আস্থা মানব কল্যাণ সংস্থা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে আস্থা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে মানবিক কর্মসূচীর আওতায় গরীব ও অসহায়দের মাঝে ঈদের উপহার সামগ্রী হিসেবে সেমাই ও চিনি বিতরণ এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শতাধিক নারী ও পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়নের আদর্শ বাজারে সংগঠনটির কার্যালয়ে এ কর্মসূচীর আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ই-পার্ক আইটি লিমিটেডের চেয়ারম্যান ও শ্রীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. দেওয়ান আব্দুল্লাহ আল-মাসুদ সুমন।

আস্থা মানব কল্যাণ সংস্থার সহ-সভাপতি ও গাইবান্ধা ছাত্র কল্যাণ সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মো. লিয়াকত আলী লিমনের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমীর ও চেয়ারম্যান প্রার্থী মো. তাওহিদুল ইসলাম।

আস্থা মানব কল্যাণ সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা সমবায় অফিসের অফিস সহায়ক মো. জহুরুল ইসলাম, জোবেদা ফিলিং স্টেশনের প্রোপাইটর মো. জাহিদুল ইসলাম, সংস্থার সভাপতি মো. আলমগীর আখন্দ, সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন প্রমুখ। এছাড়া মোজাহিদুল ইসলাম, আনারুল ইসলাম, লিমন, সাইদুর, মিঠু, আল-মামুন, সামিউল, রুবেল, তৌহিদ, জীবন, আবু বক্কর, আঃ লতিফ, মন মিয়া, মাইদুল, আঃ হালিম, ওমর ফারুক, স্বপন মাহমুদ ও হৃদয়সহ অন্যান্য সহযোগীরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে আস্থা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে ও আলহাজ্ব মশিউর রহমান ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় শতাধিক গরীব ও অসহায়দের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। এছাড়া পাঁচজনকে কৃতি সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলহাজ্ব মশিউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জিল্লুর রহমান।

আস্থা মানব কল্যাণ সংস্থার সভাপতি মো. আলমগীর আখন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও ধুবনী কঞ্চিবাড়ী মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মো. শাহাদৎ হোসেন সেলিম এবং বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মো. মুকুল মিয়া। সংস্থার সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সাদিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মো. মোজাহিদুল ইসলাম সাদা, সদস্য কামরুজ্জামান, সাজ্জাদ হোসেন, ডা. মোয়াজ্জেম, আতিকুর রহমান, বেলাল হোসেন, কাজল, মোস্তা, আরিফ, রিসু, মমিনুল ইসলাম, জাহিদুল ইসলাম, স্বপন মাহমুদ, আনন্দ, ফেরদৌস, হারুন প্রমুখ।

আয়োজকরা জানান, এই ধরনের মানবিক উদ্যোগ গরীব ও অসহায়দের মুখে হাসি ফোটানোর পাশাপাশি ঈদের আনন্দ সমাজের সকলের মাঝে ছড়িয়ে দেয়। তারা বলেন, ঈদের উপহার বিতরণ ও ইফতার মাহফিল কেবল উপকারের কাজ নয়, এটি সমাজে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও প্রাণবন্ত ও দৃঢ় করে। এমন আয়োজন মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে এবং স্থানীয় জনগণের মাঝে সামাজিক সংহতির বার্তা পৌঁছে দেয়।

নিউজটি শেয়ার করুন

2 thoughts on “সুন্দরগঞ্জে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ করলো আস্থা মানব কল্যাণ সংস্থা

  1. আলহামদুলিল্লাহ,,
    সুন্দর আয়োজন হয়েছে এবং পাশে থাকতে পেরে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ করলো আস্থা মানব কল্যাণ সংস্থা

আপডেট সময় : ০৫:০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬