ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে

ঈদের বার্তায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সামিউল ইসলাম: ভ্রাতৃত্বের আহ্বান, উন্নয়নের প্রতিশ্রুতি

খবর প্রতিদিন
  • আপডেট সময় : ০৯:২০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুন্দরগঞ্জবাসীসহ দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সামিউল ইসলাম।

ছাত্রজীবন থেকেই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত সামিউল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক এবং রংপুর মহানগর শিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর শুধু আনন্দের উৎসব নয়, এটি আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ মানুষের মাঝে ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে নতুনভাবে জাগিয়ে তোলে।

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত সৌন্দর্য তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সকল শ্রেণির মানুষ একসঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়। ধনী-গরিবের বিভাজন ভুলে একে অপরের পাশে দাঁড়ানো এবং সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করাই হোক আমাদের অঙ্গীকার।

তিনি নির্বাচিত হলে সুন্দরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সামিউল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান। শেষে তিনি বলেন, ‘ঈদ মোবারক’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে

ঈদের বার্তায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সামিউল ইসলাম: ভ্রাতৃত্বের আহ্বান, উন্নয়নের প্রতিশ্রুতি

আপডেট সময় : ০৯:২০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬