ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাবাগানে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১৩ ককটেল, গ্রেপ্তার আওয়ামী যুবলীগের চার নেতা–কর্মী তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর অভাব ঘোচাতে বিদেশে গিয়ে ফিরলেন কফিনবন্দী হয়ে, মা–বাবার স্বপ্ন শেষ জাতীয় চার্চ পরিষদের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ তাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা এমবাপ্পের ওপর ক্ষোভ কেন, জিজ্ঞেস করেও জানতে পারছেন না চীনারা গ্যাসের আগুন জ্বলছেই, ১৫ দিন পর্যবেক্ষণের পর রিলিফ কূপ খননের পরিকল্পনা পেট্রোবাংলার যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবি-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ নগ্ন দৃশ্যের শুটিংয়ে বহিরাগত, ক্ষুব্ধ নায়িকা

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় আটক ৩

দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসেবনরত অবস্থায় তিন যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রবিবার (১ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের পাথিয়াপাড়া এলাকায় এসআই ইব্রাহিম আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তিনজনকে গাঁজাসেবনের সময় হাতেনাতে আটক করা হয়।

পরে দিনাজপুরের চিরিরবন্দর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ আলী সামরীর ট্রায়ালে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার নশরতপুর গ্রামের মছুয়াপাড়ার আকানুল্লাহর ছেলে মো. খতিবুর রহমান (৩০), পুরানপাড়ার শতকত আলীর ছেলে মো. দেলোয়ার হোসেন (২৯) এবং মতিয়ার রহমানের ছেলে মো. রাশেদ ইসলাম (২০)।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় আটক ৩

আপডেট সময় : ০৬:২৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬