ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর অভাব ঘোচাতে বিদেশে গিয়ে ফিরলেন কফিনবন্দী হয়ে, মা–বাবার স্বপ্ন শেষ জাতীয় চার্চ পরিষদের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ তাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা এমবাপ্পের ওপর ক্ষোভ কেন, জিজ্ঞেস করেও জানতে পারছেন না চীনারা গ্যাসের আগুন জ্বলছেই, ১৫ দিন পর্যবেক্ষণের পর রিলিফ কূপ খননের পরিকল্পনা পেট্রোবাংলার যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবি-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ নগ্ন দৃশ্যের শুটিংয়ে বহিরাগত, ক্ষুব্ধ নায়িকা নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনে আলোচনায় বিরোধীরা

গোপালগঞ্জে টুংঙ্গীপাড়ায় ভূয়া চিকিৎসকের ভুল চিকিৎসায় মর্মান্তিক মৃত্যু 

গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ১১৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলাতে ভুয়া চিকিৎসকের ভুল চিকিৎসায় এক যুবকের মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। রোজ বুধবার (২৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলার গিমাডাঙ্গা আজিম বাজারে একটি কথিত চিকিৎসা চেম্বারে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম একরাম শেখ। তার বাড়ি গজালিয়া গ্রামে, ডাকঘর গিমাডাঙ্গা, থানা টুঙ্গিপাড়া, জেলা গোপালগঞ্জ। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জ্বরে ভুগছিলেন একরাম শেখ। চিকিৎসার জন্য তিনি বাজার এলাকার কথিত চিকিৎসক আতিয়ার-এর কাছে যান। অভিযোগ রয়েছে, পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ওই ব্যক্তি একরাম শেখকে পরপর তিনটি ইনজেকশন দেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ইনজেকশন দেওয়ার পরপরই একরাম শেখের শারীরিক অবস্থার আকস্মিক অবনতি ঘটে। মুহূর্তের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন এবং চেম্বারেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর বাজার এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে অভিযুক্ত আতিয়ার নিজেকে বৈধ চিকিৎসক দাবি করলেও চিকিৎসা সংক্রান্ত কোনো বৈধ সনদ, নিবন্ধন বা কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এতে তার ভুয়া চিকিৎসক হওয়া নিয়ে স্থানীয়দের সন্দেহ আরও ঘনীভূত হয়।

ঘটনার পরপরই এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত, ভুয়া চিকিৎসকের গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। স্থানীয়রা বলেন, গ্রামাঞ্চলে এভাবে ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম্য সাধারণ মানুষের জীবনকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে।

এ বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই হৃদয়বিদারক ঘটনায় নিহত একরাম শেখের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পাশাপাশি পুরো এলাকায় বিরাজ করছে শোক, ক্ষোভ ও আতঙ্ক—ভুয়া চিকিৎসার ভয়াবহ পরিণতির আরেকটি নির্মম উদাহরণ হিসেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গোপালগঞ্জে টুংঙ্গীপাড়ায় ভূয়া চিকিৎসকের ভুল চিকিৎসায় মর্মান্তিক মৃত্যু 

আপডেট সময় : ০৩:৩৫:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬