ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি রিজভীর সঙ্গে শুভ্রর সৌজন্য সাক্ষাৎ

সুন্দরগঞ্জের সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুলের ২৬ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একাডেমিক সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ২০২৫ সালের জেএসসি জুনিয়র বৃত্তি পরীক্ষায় চমক দেখিয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ট্যালেন্টপুলে ৯ জন এবং সাধারণ গ্রেডে ১৭ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর-এর ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। চলতি বছরে প্রতিষ্ঠানটির ৪৫ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে ২৬ জন বৃত্তি লাভ করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো- নীড়, অপূর্ব, আফিয়া তাসনিম, নাফিস ফুয়াদ, আপন, রিদম ইসলাম, দ্বীপ, তরিকুল ও জিনাত। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে- জিহাদ, রুম্পা, খুশবু, শাহাজাদী, সায়মা তাসনিম, মাশরাফি, রিফাত, রোহিত, ফাহিম, রোজোয়ান, হৃদয়, সুচি, মিশাদ, নাফিউজ্জামান, শিথিল, শান্ত ও হিমেশ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এ সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী আফিয়া তাসনিম বলেন, ‘এই সাফল্যে আমি খুবই আনন্দিত। শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং পরিবারের সহযোগিতা আমাকে এ অর্জনে সহায়তা করেছে। ভবিষ্যতে আরও ভালো ফল করতে চাই।’

সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী রিফাত বলেন, ‘বৃত্তি পাওয়ার খবর শুনে খুব ভালো লেগেছে। নিয়মিত পড়াশোনা ও শিক্ষকদের সহযোগিতার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। সামনে আরও ভালো করার চেষ্টা করব।’

প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুহা. একরামুল হক বলেন, ‘এই অর্জন শিক্ষকদের নিষ্ঠা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার ফল। আমরা ভবিষ্যতেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করে আরও ভালো ফলাফল অর্জনের চেষ্টা চালিয়ে যাব।’

উল্লেখ্য, একাডেমিক ফলাফলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। সর্বশেষ বৃত্তি পরীক্ষার এই অর্জন সুন্দরগঞ্জের শিক্ষা অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জের সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুলের ২৬ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

আপডেট সময় : ১০:০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬