সংবাদ শিরোনাম ::
গাঁজা পরিবহনের দায়ে এক যুবকের এক মাসের কারাদণ্ড
পটুয়াখালী প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৪৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় রায়হান ইসলাম রুমানকে (১৯) গাঁজা পরিবহনের দায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল রবিবার রাত ৮ টায় কলাপাড়া পৌরসভার চিংগরিয়া মাঠে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দন্ড দেওয়া হয়েছে। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক এ অভিযানের নেতৃত্ব দেন।
তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারানুসারে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পটুয়াখালী এ অভিযানে সহযোগিতা করেন। জব্দকৃত গাজা ঘটনাস্থলে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

























