ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি নয়াপাড়া ইউনিয়নের মার্মা পাড়া থেকে গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বান্দরবানের আলীকদম উপজেলায় অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (০১ ফেব্রুয়ারি ২০২৬) আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়ন এর মার্মা পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, আলীকদম থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহ’র সার্বিক নির্দেশনায় এসআই (নিঃ) ফারুক আহাম্মদ ও এএসআই (নিঃ) মাহফুজ আলম খান সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে এসটি-১১/২০২২ ও জিআর-১৩০/২০২১ নম্বর অস্ত্র মামলায় আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হয়ে ১০ (দশ) বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেনকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আনোয়ার হোসেন মৃত আব্দুল জলিলের ছেলে। তার বাড়ি আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ০৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকায়। সাজা ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারের পর আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিধি মোতাবেক থানার হাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে চালান প্রস্তুত করা হচ্ছে। চালান শেষে তাকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

ওসি আলমগীর হোসেন শাহ সাংবাদিকদের বলেন,“আলীকদমে আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ সর্বদা সজাগ। দণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার আমাদের অগ্রাধিকার। এটি শুধু আইন প্রয়োগ নয়, জনগণের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করার অংশ।”

তিনি আরও বলেন,“অপরাধীদের আত্মগোপনে থাকা আমাদেরকে থামাবে না। নিয়মিত অভিযান চালিয়ে আমরা নিশ্চিত করছি যে, আইনকে কেউ অবহেলা করতে পারবে না। জনগণ আমাদের পাশে থাকলে আমরা আরও কার্যকরভাবে অপরাধ দমন করতে পারব।”

পুলিশ আরও জানায়, আলীকদম উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও আদালতের রায় বাস্তবায়নে দণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি নয়াপাড়া ইউনিয়নের মার্মা পাড়া থেকে গ্রেফতার

আপডেট সময় : ১১:৩৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬